ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লন্ডনের ব্যবসায়ীর সঙ্গে প্রেম কৃতি স্যাননের, অন্তরঙ্গ ছবি ফাঁস!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ১:৫৪

বলিউডে পা দেওয়া পর পরই জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে নাম জুড়েছিল কৃতি স্যাননের। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন কৃতি। কিন্তু চূড়ান্তভাবে কে কৃতির প্রেমিক, তা নিয়ে ধোঁয়াশা। তবে এবার গুঞ্জন, লন্ডনের এক ব্যবসায়ীর সঙ্গে নাকি প্রেমে মত্ত রয়েছেন এই বলিউড অভিনেত্রী।
কয়েকদিন ধরেই খবরে রয়েছে লন্ডনের ওই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছেন কৃতি। এর আগে আবার গুঞ্জন ছিল, দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গেও নাকি তার মনের মিলন ঘটেছে। কিন্তু সেই গুঞ্জনেও পানি ঢাললেন কৃতি। খবর এল, লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গেই নাকি প্রেম করছেন কৃতি।

সম্প্রতি গ্রিসের এক ক্যাফেতে অন্তরঙ্গ অবস্থায় তাদের ছবি ফাঁস হয়েছে। তবে এ নিয়ে কোনো মুখ খোলেননি কৃতি স্যানন।
গুঞ্জন বলছে, লন্ডনের ব্যবসায়ী কবির বাহিয়ার প্রেমেই একেবারে হাবুডুবু খাচ্ছেন কৃতি। এই কবিরের সঙ্গে দেখা করতেই নাকি মাঝে মধ্যেই লন্ডনে উড়াল দেন তিনি। জানা গেছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে পরিচয় অভিনেত্রীর। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল কৃতি ও কবিরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবিও।
সূত্র বলছে, এই কবির বাহিয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডের খুব কাছের বন্ধু। তাই ছোটবেলা থেকে ক্রিকেট খেলাতেও পারদর্শী কবির। সূত্র বলছে, এবার হোলি কবিরের সঙ্গেই কাটিয়েছেন কৃতি।

তবে কৃতি মনে করেন তিনি সিঙ্গেলই। সম্পর্কে যাওয়ার চেয়ে ক্যারিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে। তাই প্রেমের কোনো সুযোগই নেই।

T.A.S / T.A.S

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল