কোটা আন্দোলনে নিহতদের জন্য বড় স্যালুট : আশফাক নিপুন
নির্মাতা আশফাক নিপুন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের জন্য বড় একটা স্যালুট। যারা মারা গেছেন, তাদের পরিবারের ত্যাগের সঙ্গে আর কারও তুলনায় হয় না।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে এলাকায় কোটা সংস্কার আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে শিল্পীদের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
কোটা আন্দোলনকে ঘিরে ‘হত্যা-সহিংসতা-গণগ্রেপ্তার-হয়রানির প্রতিবাদ’-এ সংহতি সমাবেশ করেন শিল্পীরা।
আন্দোলনকারীরা নতুন করে আগামী দিনের পথ দেখাচ্ছে উল্লেখ করে আশফাক নিপুন বলেন, যার কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। চলচ্চিত্র মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাওয়ার কোনও ভয় দেখছি না। যে কোনও কিছুর আগে সমাজ ও রাষ্ট্র। সমাজ আর রাষ্ট্র মানবিক হলে, এখন যেখানে আপনাদের মনে হচ্ছে... ব্যবসা-বাণিজ্য ও মিডিয়া ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে, সেটি তখন ৪ গুণ বেশি গতিতে এগিয়ে যাবে।
এই সংহতি সমাবেশ অংশ নেওয়ার কারণে কোনও ভয়ে আছেন কি না? এ প্রশ্নের জবাবে আশফাক নিপুন বলেন, আমি সে রকম কিছু মনে করি না...।
এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, চলচ্চিত্রকার আকরাম খান, অভিনেতা মোশাররফ করিম, সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, অভিনেত্রী সাবিলা নূর, সৈয়দ আহমেদ শাওকি, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, আদনান আল রাজিব ও রেদওয়ান রনি।
আরও উপস্থিত ছিলেন, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, নাজিয়া হক অর্ষা, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, রাকা নওশিন নওয়ার, অভিনেত্রী নাদিয়া ও শাহানা রহমান সুমিসহ অনেকে।
T.A.S / T.A.S
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ