ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অসুস্থতার খবরের মাঝে শাহরুখকে দেখা গেল জন্মদিনের পার্টিতে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ২:২২

কয়েকদিন আগে জানা গেছে বলিউড বাদশা শাহরুখ খান চোখের চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে গেছেন। এ সংবাদ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিং খানের ভক্ত-অনুরাগীরা ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন।

শাহরুখ যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যাওয়ার পর তার আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। আজ (১ আগস্ট) ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এ প্রকাশিত খবরে জানা যায়, বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় মুম্বাইতে শাহরুখকে দেখা গেছে। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের পার্টিতে যোগ দিতে শাহরুখকে একটি রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা গেছে। সে সময় তিনি সানগ্লাস পরা ছিলেন তার হাতে একটি ব্যাগও দেখা গেছে।
ছবি শিকারিদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখ খান পিছনের গেট দিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করছেন। এ ফটোগ্রাফাররা তাকে অনুসরণ করেছিলেন। শাহরুখ নিরাপত্তারক্ষীদের দ্বারা বেষ্টিত ছিলেন। এমনকি ফটোগ্রাফারদের জন্য পোজ দেননি। অবশ্য এতে ছবি শিকারিরা কিছুটা মন খাবাপ করেছেন।

কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল যে শাহরুখ খান চোখের অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে তার দল এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। এ বছরের মে মাসে আইপিএলের একটি ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। তিনি সে সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। দ্রুত তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সুস্থ হয়ে কয়েকদিন বিশ্রাম নিয়ে কাজে ফেরেন।
সম্প্রতি তিনি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জমকালো বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। বর্তামানে শাহরুখের হাতে বেশ কিছু কাজ রয়েছে। পাশাপাশি ছেলে আরিয়ানের ক্যারিয়ার তৈরির জন্য পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন। ছেলের নির্মিত প্রথম সিরিজে টাকাও লগ্নি করেছেন শাহরুখ।

মেয়ে সুহানাকেও প্রতিষ্ঠিত করতে প্রাণপণ চেষ্টা করছেন তিনি। জানা গেছে, সুহানার জন্য নাকি ২০০ কোটি রুপি খরচ করে সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন শাহরুখ।
শোনা যাচ্ছিল সিদ্ধার্থ আনন্দের নির্মাণে সিনেমায় জুটি বাঁধছে শাহরুখ-সুহানা। এর কিছুদিন পর জানা যায়, সুজয় ঘোষের পরিচালনাতেই কাজ করবেন বাবা-মেয়ে।

T.A.S / T.A.S

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল