ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মধুপুরে মুখোমুখি অবস্থান নিয়েছিল কোটা বিরোধী শিক্ষার্থী ও আওয়ামীলীগ


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৪ রাত ৮:৩

টাঙ্গাইলের মধুপুরে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও আওয়ামীলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছিল। এ সময় প্রায় ঘন্টা ব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ও টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কে। 

২ আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে মধুপুর থানা মোড় এলাকায় জড়ো হতে থাকে হাজারো শিক্ষার্থী। পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে মধুপুর আনারস চত্বর পার হয়ে ময়মনসিংহ সড়কের মধুপুর সরকারি কলেজ ও রানী ভবানী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পার হয়ে মিছিলটি পুনরায় বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে অবস্থান নিলে জামালপুর রোডের ট্রাক মালিক সমিতির সামনে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। 

এ সময় ছাত্ররা 'তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার' কে, বলছে কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার'! এসব স্লোগান দিতে থাকে। আওয়ামীলীগের  নেতাকর্মী ও ছাত্রদের  মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে বুঝতে পেরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

আগামীকাল বিকেল তিনটায় একই স্থানে পুনরায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতারা। পরে চলমান আন্দোলনে পুলিশের গুলিতে  নিহতদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত শেষে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

এসময় কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বর্তমানে শহর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম