ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ কারণে লাইভে এসে ‘ভালোবাসা’ চাইলেন দীপিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২৪ দুপুর ১:৩২

বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এখন দিন গুণছেন শুভক্ষণের অপেক্ষায়। কারণ, আগামী মাসেই ভূমিষ্ঠ হতে যাচ্ছে তাদের সন্তান। এই মুহূর্তে সব ধরনের কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে রয়েছেন হবু মা দীপিকা।এদিকে অভিনেত্রীর মনটাও পড়ে রয়েছে ফিল্মি দুনিয়ায়, অনুরাগীদের কাছে। নিজের বিশ্রামের দিকটা খেয়াল রাখার পাশাপাশি শোবিজেও সরব রয়েছেন তিনি। তাইতো সুযোগ পেয়ে লাইভে এসে অনুরাগীদের এক বিশেষ বার্তা দিয়ে গেলেন অভিনেত্রী।
ব্যাপারটা হল, ‘কল্কি ২৮৯৮’ ব্লকবাস্টার হওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগ পাননি দীপিকা। কারণ, নানাভাবেই নিজের ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে পড়ছিলেন তিনি। তাই এবার এক সুযোগে অনুরাগীদের ধন্যবাদ দিয়ে গেলেন, বিনিময়ে চাইলেন ভালোবাসা।
লাইভে ভিডিও বার্তায় তখন দীপিকা বলেন, ‘কল্কিকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করেছে পুরো টিম। তাই তো ভবিষ্যতের জন্য ভালোবাসা চাই।’
শোনা যাচ্ছে, বক্স অফিসে বেশ ফাটিয়ে দিয়েছে ‘কল্কি ২৮৯৮’। একাধিক ভারতীয় সিনেমার মধ্যে নতুন মাইলফলকে দাঁড়িয়েছে ছবিটি। দীপিকা পাড়ুকোন ছাড়াও প্রথম পর্বেই পারফরম্যান্স জমিয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাসরা। এদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েল নিয়েও দর্শক আগ্রহ তুঙ্গে। যদিও শোনা যাচ্ছে, সিক্যুয়েলের কাস্টিং থেকে দীপিকা পাড়ুকোনকে ছেঁটে ফেলেছেন নতুন ছবির পরিচালক নাগ অশ্বীন।

 

Aminur / Aminur

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল