ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘আর একটা গুলিও না’, শহিদ মিনার অভিমুখে শিরোনামহীন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৫:২৪

ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনার অভিমুখে যাত্রা করেছে শিরোনামহীন। যাওয়ার আগে ফেসবুকে তারা লিখেছেন, ‘রবীন্দ্র সরোবারে এসে দেখি লোকে-লোকারণ্য। মিউজিশিয়ানদের সাথে জড়ো হয়েছে হাজারো ছাত্র-ছাত্রী। শুরু হলো শহীদ মিনার অভিমুখে যাত্রা। আর একটা গুলিও যেন না চলে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে জড়ো হয়েছেন সংগীতশিল্পীরা। আজ (৩ আগস্ট) শনিবার বিকেলে ফেসবুক পেজ-এ একটি ভিডিও পোস্ট করেছে শিরোনামহীন ব্যান্ড। সেখানে দেখা গেছে সংগীতাঙ্গনের অনেককেই।

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শুরুতে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সংহতি সম্মিলনের আয়োজন করেন শিল্পীরা। সেখান থেকে তারা যাত্রা করেন শহীদ মিনারে।

সোনার বাংলা সার্কাস ব্যান্ডের ভোকাল প্রবর রিপন ফেসবুকে লিখেছেন, ‘রবীন্দ্র সরোবরে আমাদের গেট আপ স্ট্যান্ড আপ দুদিন আগে নির্ধারিত কর্মসূচী। সবাইকে এখানে আসার কথা জানানোর পর আমরা জেনেছি শিক্ষার্থীদের শহীদ মিনারের কর্মসূচীর কথা। আমরা রবীন্দ্র সরোবরে সবাই জড়ো হয়ে শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের সাথে সংহতি জানাবো। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীদের পাশে আমরা আছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এর মধ্যে ‘জয় বাংলা’ কনসার্ট বর্জন করেছেন বেশির ভাগ ব্যান্ডদল। ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারকাদের অনেকেই। এদিকে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ শিল্পীরা।

T.A.S / T.A.S

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল