ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘মহারাজা’ করে যে কারণে ১ টাকাও নেননি বিজয়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২৪ বিকাল ৬:১০

দক্ষিণ ভারতের সিনেমা ‘মহারাজা’য় অভিনয় করে ১ টাকাও নেননি বিজয় সেতুপতি। অথচ ছবির বাজেট ছিল ২০ কোটি রুপি। গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর সাড়া ফেলে দেয় সিনেমাটি। মূলত ছবির মর্মস্পর্শী গল্প মানুষের হৃদয়ে দাগ কেটেছে। কিন্তু বিজয় কেন অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি?

এরই মধ্যে বক্স অফিস থেকে ১১৩ কোটি রুপি আয় করেছে ‘মহারাজা’। চলতি বছরের অন্যতম ব্যবসাসফল এই তামিল সিনেমা প্রেক্ষাগৃহের পর গত ১৮ জুলাই মুক্তি পায় নেটফ্লিক্সে। নির্মাতা নিথিলান স্বামীনাথনের দ্বিতীয় সিনেমা এটি। জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেতুপতি ছাড়াও এতে অভিনয় করেছেন অনুরাগ কশ্যপ, মমতা মোহনদাস প্রমুখ।

‘মহারাজা’র জন্য কেন ১ টাকাও নেননি অভিনেতা বিজয় সেতুপতি? ‘মহারাজা’ বিজয় সেতুপতির ক্যারিয়ারের ৫০তম সিনেমা। অভিনেতার ক্যারিয়ারের মাইলফলক স্পর্শ করা সিনেমাটি হয়েছে মনে রাখার মতো। এ নিয়ে গর্বিত বিজয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এই ছবি আমার কাছে বিশেষ। এ রকম একটি কাজ আমার ক্যারিয়ারে স্মরণীয় হয়ে থাকবে। ছবির কিছু দৃশ্যে কাঁদার জন্য গ্লিসারিন লাগেনি। সত্যিই সত্যিই কেঁদে ফেলেছিলাম। এসব কারণে ছবিটায় কাজ করার জন্য কোনো পারিশ্রমিকের কথা ভাবিনি।’

বিজয় সেতুপতিরকে গত বছর দেখা গিয়েছিল শাহরুখ খানের ‌‌‌'জওয়ান' সিনেমায় খল অভিনেতার চরিত্রে। চলতি বছরের শুরুর দিকে নেটফ্লিক্সে মুক্তি পায় বিজয়ের আরেক সিনেমা ‌'মেরি ক্রিস্টমাস'। বিজয় অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‌'৯৬', 'বিক্রম', 'বিক্রম বেধা', 'সুপার ডিলাক্স', 'সধু কাভুম'।

T.A.S / T.A.S

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল