ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

স্বৈরাচারবিরোধী আন্দোলনে পলের অবদান ভোলার নয় : ব্যারিস্টার শেখ তাপস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:৭
নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাইদুল ইসলাম খান পলের অবদান ভোলার নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ সোমবার (২৩ ‍আগস্ট) বেলা সাড়ে ১১টায় এলিফেন্ট রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে প্রয়াত সাইদুল ইসলাম খান পলের জানাজাপূর্ববর্তী এক প্রতিক্রিয়ায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন। 
 
ব্যারিস্টার শেখ তাপস বলেন, সাইদুল আলম খান পল বাংলাদেশে ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দুঃসময়ে যে অবদান রেখেছেন, বিশেষত ৯০ এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন যে অবদান রেখেছেন, সেই অবদান ভোলার নয়। তিনি আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন।
 
এ সময় জানাজায় উপস্থিত সকলকে উদ্দেশ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সাইদুল ইসলাম খান পল অনেক উদার ও বড় মনের মানুষ ছিলেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি কোন সময় কারও মনে কষ্ট দিতেন না এবং খুবই সাদামাটাভাবে জীবনযাপন করেছেন। তারপরও কেউ যদি তাঁর ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তবে আমি তাঁর পরিবারের তরফ হতে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
 
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় তার ২০০৮ সালের নির্বাচনকালীন স্মতিচারণ করে বলেন, ২০০৮-এর নির্বাচনের সময় এই এলাকায় প্রথম যখন আসি তখন পল ভাই ও এনায়েত ভাই (যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত এনায়েত কবির চঞ্চল) যেভাবে আলিঙ্গন করে নিয়েছিলেন, আমি চেষ্টা করেছি সব সময় তাদের সাথে তাদের পাশে থাকতে। সেদিন পল ভাই তার ভবনে নির্বাচনী কার্যক্রমের সমস্ত আয়োজন করেছিলেন। আজ তা স্মৃতির পাতায় নাড়া দিচ্ছে। আমি তার রুহের মাগফেরাত কামনা করি। জানাজাপরবর্তী ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমের ম‍ৃতদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
 
প্রয়াত সাইদুল ইসলাম খান পল ১৯৮৬ সাল থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজে ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।এছাড়াও তিনি দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 
 
তিনি দীর্ঘদিন ধরে  লিভার সমস্যাসহ শারীরিক নানা জটিলটায় ভুগছিলেন। গতকাল দুপুরে হঠাৎ হার্ট অ্যাটাক করলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আজ (২৩ অগাস্ট) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।প্রয়াত পল দুই ছেলে সন্তানের জনক। তাঁকে পৈত্রিক নিবাস সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে।   
 
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানীর চিনু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’