‘জানি না তাদের সমস্যা কোথায়!’
আসছে ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার 'ভেদা'। সিনেমাটি মুক্তি উপলক্ষে বর্তমানে প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। যদিও অনেকে মনে করছেন একইদিনে 'স্ত্রী টু' মুক্তি পাওয়ায় ব্যবসায়িক শঙ্কা থাকবে। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই বলেই মনে করছেন তামান্না। তবে অবাক করার বিষয় হলো শুধু নিজের 'ভেদা' নিয়েই নয়, তার প্রতিদ্বন্দ্বী 'স্ত্রী টু' সিনেমাতেও থাকছে তামান্না ঝলক। এমনকি সেই ঝলক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো রাজত্ব করছেন তিনি।সম্প্রতি প্রকাশ করা হয়েছে 'স্ত্রী ২' সিনেমার 'আজ কি রাত' গানটি। এতে তমান্না ভাটিয়ার নাচ এখন চর্চা কেন্দ্রে রয়েছে। সবুজ পোশাকে তামান্নার নাচে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তবে নেটাগরিকের একাংশ এই নাচের জন্য তামান্নাকে ট্রোলও করছেন।
তাকে 'মোটা' বলে কটাক্ষ করছেন নেটিজেনদের একাংশ। তবে এই প্রথম নয়। এর আগেও চেহারা নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন দক্ষিণী এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ক্ষোভ কেড়েছেন তামান্না। তিনি বলেন, 'এবারই প্রথম না। এর আগে আমি খুব কড়া ওষুধ খাচ্ছিলাম। তখনও কিছু মানুষ আমায় দেখে বলতো, ছবিতে তোমায় দেখতে খুব মোটা লাগছে। সত্যিই আমার তাদের কিছু বলার নেই। জানি না এই মানুষগুলোর সমস্যা কোথায়!'
Aminur / এমএসএম
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ