ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কটাক্ষের জবাব দিলেন বিদ্যা বালান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-৮-২০২৪ দুপুর ২:১৪

সম্প্রতি ওজন কমিয়ে বেশ ফিট হয়েছেন ভারতীয় অভিনেত্রী বিদ্যা বালান। কয়েক দিন আগে অনন্ত আম্বানির বিয়েতে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই দেখা যায়, ওজন ঝরিয়ে বেশ উৎফুল্ল অভিনেত্রী। কিন্তু একসময় চেহারার জন্য নানা ধরনের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে একাধিকবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনি। নিজের ওজন বৃদ্ধির নেপথ্যে শারীরিক অসুস্থতার কথাও প্রকাশ করেন বিদ্যা। কিন্তু তার পরেও কটাক্ষ পিছু ছাড়েনি।
এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছিলেন, ভারতে একটা চল রয়েছে। কারও সঙ্গে বহু দিন পরে দেখা হলে, প্রথমেই তার চেহারা নিয়ে মন্তব্য করা হয়। বিদ্যা বলেছিলেন, ‘ভারতে একটা বিষয় দেখেছি। কেউ জানতে চান না কেমন আছি। বরং বহু দিন পরে দেখা হলে লোকে আগে মন্তব্য করেন, আরে কত মোটা হয়ে গেছ অথবা কত রোগা হয়ে গেছ! এ ছাড়া কি আর কিছু দেখতে পায় না মানুষ? এর থেকেই বোঝা যায়, কত অগভীরভাবে একজন মানুষকে আপনি দেখেন।’
বিদ্যা আরও বলেন, ‘এর থেকে একটা বিষয় স্পষ্ট, আপনি জানতেই চান না, মানুষটা খুশি নাকি তিনি অবসাদগ্রস্ত। দেখুন, কেউ যদি আপনাকে বলে, ওজনটা কমিয়ে নিন। তা হলে তাকে বলবেন, দেখুন আপনিও নিজের বুদ্ধিটা বাড়িয়ে ফেলুন। আসলে আপনাকে কেউই পুরোপুরি গ্রহণ করবেন না, যতক্ষণ না আপনি নিজেকে গ্রহণ করবেন।’ উল্লেখ্য, বিদ্যাকে শেষ দেখা গেছে ‘দো অউর দো পেয়ার’ ছবিতে।

Aminur / Aminur

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল