ব্যাংক বন্ধ হলেও খোলা থাকবে এটিএম বুথ
আজ থেকে পরবর্তী তিন দিন ব্যাংক, বিমা ও শেয়ারবাজার বন্ধ থাকলেও এ সময় চালু থাকবে ব্যাংকের এটিএম বুথ। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফোনে আর্থিক সেবা (এমএফএস) চালু থাকবে। আজ থেকে ৩ দিন (৫, ৬ ও ৭ আগস্ট) দেশের ব্যাংক, বিমা ও শেয়ারবাজার এবং ব্যাংকবহির্ভূত সব আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকার ঘোষণা করেছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির ঘটনায় আজ সোমবার (৫ আগস্ট) থেকে তিন দিন বন্ধ থাকবে । রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, সরকারের নির্বাহী আদেশে তিন কার্যদিবসে বন্ধের ঘোষণা প্রদান করা হলো।
এ ছুটির সময়ে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে এবং শেয়ারবাজারে লেনদেন হবে না। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) এ সময় বন্ধ থাকবে।
রাজধানীর বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় রোববার শুরু হওয়া অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনের মধ্যে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় ছড়িয়ে পড়লে রাজধানী একাধিক জায়গায় সকালের পর ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আবার নিরাপত্তার অভাবে কিছু ব্যাংক তাদের শাখা খোলেনি।
উল্লেখ্য, যে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, গুলশান, শাহবাগ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকার কিছু ব্যাংক শাখা খোলা হলেও সহিংসতা শুরু হওয়ার পর সেগুলোয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আবার অনেক ব্যাংক কিছু শাখা বন্ধ রাখার বিষয়ে ৩ আগস্ট (শনিবার) সিদ্ধান্ত নেয়। ফলে ওই সব শাখা রবিবার (৪ আগস্ট) আর খোলা হয়নি। পাশাপাশি অনেক ব্যাংকের প্রধান কার্যালয়ের কিছু বিভাগের কর্মীদের বাসা থেকে অফিস (হোম অফিস) করার সুযোগ দিয়েছে।
Aminur / Aminur
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার