ইসলামী ব্যাংকে ঢুকতে পারছেন না এস আলমের নিয়োগকৃতরা
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ব্যাংকটির সুবিধাবঞ্চিত কর্মকর্তারা এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে বাধা দেন।
এদিন সকাল থেকে ব্যাংকের সামনে বিক্ষোভ করেন সুবিধাবঞ্চিত কর্মকর্তারা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, অবৈধভাবে নিয়োগের মাধ্যমে কর্মকর্তাদের বসানো হয়েছিল। তাদের কারণে বৈধ নিয়োগ পাওয়াদের পদোন্নতি দেওয়া হতো না। অবৈধভাবে নিয়োগ পাওয়ারা ভুয়া লোন অনুমোদনসহ লুটপাট করে ব্যাংকটিকে দেউলিয়া করে দিয়েছে। তাদের অনিয়মের প্রতিবাদ করলেই চাকরি হারাতে হয়েছে।
একই কথা বলেন বিক্ষোভে অংশ নেওয়া অন্যান্য কর্মকর্তারাও।
এ বিষয়ে জানতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মওলার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে কল কেটে দেন।
T.A.S / T.A.S
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার