পরীমণি বললেন, ৫ আগস্ট ওরা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল
তিন বছর আগের কথা। ২০২১ সালে ৪ আগস্ট পরীমণিকে গ্রেপ্তার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব্যাব)। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। গ্রেপ্তারের দিন লাইভে শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করেও রেহাই পাননি এই নায়িকা। ওই মামলায় গত ৫ আগস্ট পরীমণিকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। সেই ৫ আগস্টের কথা ভোলেননি এই নায়িকা।
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের এক দফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুর পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। শেখ হাসিনার পতনের পর সেই ভয়াল ৫ আগস্টের কথা স্মরণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার তিনি লিখেছেন, ‘তিন বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। প্রকৃতি হিসেব রাখে মা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা।
শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের শির্ক্ষীদের পক্ষে ছিলেন পরীমণি। সোমবার তিনি লিখেছেন,
শান্তি চাই! লুটপাট, থানা আক্রমন, প্রতিহিংসা চাই না! আমরা সংযত হই, দ্বায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।
গত শিক্ষার্থীদের ধরপাকড়ের প্রতিবাদে ৩১ জুলাই তিনি লিখেছিলেন, ‘ছি ছি ছি। থুথু এদের মুখের উপর। শকুন এর মতন চারপাশ থেকে কি ভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাপায়ে পরতেছে! তাও একজন শিক্ষক এর উপর! কতো চুপ থাকা যায় আর সরি। চিৎকার করে কান্না আসতেছে…….আল্লাহ তুমি ধংশ করে দাও পৃথিবী।’
প্রসঙ্গত, ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত। পরে ১৩ আগস্ট পরীমণির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল। ১৯ আগস্ট তৃতীয় দফায় পরীমণিকে একদিনের রিমান্ডে ঢাকায় নেওয়া হয়। রিমান্ড শেষে ২১ আগস্ট পুনরায় তাকে কারাগারে পাঠানো হয়। ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমণি।
T.A.S / T.A.S
নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’
বাপ্পার গানে উজ্জ্বলের নির্মাণ, দুই গুণীর ‘গলে যাওয়া সময়’
পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়: দিয়া মির্জা
‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’
ঢাকা উৎসবের সেরা সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসেই
দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ছাড়াল ২৭ কোটি রুপি
ওটিটিতে মন্ত্রীর মেয়েকে অপহরণের গল্প
কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর সাড়ে পাঁচশো লিংক
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা