সাপাহারে হস্তশিল্প প্রশিক্ষণ ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নওগাঁর সাপাহারে বেকার যুবনারীদের হস্তশিল্প (নকশী কাঁথা, বালিশ, এপলিক বেডশিট ও কুশন কাভার তৈরি) বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ২০ জন বেকার যুবনারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্যরা।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিডি ক্লিনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলমসহ বিডি ক্লিন সাপাহার উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা