ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৬ বিকাল ৫:৫৫

​টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং শিক্ষার্থীদের উপস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবু সাঈদ। ​তিনি দুর্গম পথ ও নদী পেরিয়ে ভূঞাপুরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
  
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি জেলার ভূঞাপুর উপজেলার যমুনা নদীমাতৃক গাবসারা ইউনিয়নের জয়পুর-পুংলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় আনন্দঘন পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার তাগিদ দেন। 

এসময় ​জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আখতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এরপর জেলা প্রশাসক উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন ভূমি অফিস, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূঞাপুর পৌরসভা পরিদর্শন করেন। এ সময় তিনি গাছের চারা রোপণ করেন। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।  

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার