ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি


ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি photo ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৬ বিকাল ৬:১

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম।

অভিযানকালে আধুনিক হাসপাতালকে ৪০ হাজার, ইউনিক হাসপাতালকে ১৮ হাজার এবং এভারগ্রীন মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এভারগ্রীন মেডিকেল সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

অবৈধভাবে প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা, ভুয়া চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং ল্যাব পরিচালনায় অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, ‘রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম, অবৈধ কার্যক্রম কিংবা ভুয়া চিকিৎসকের মাধ্যমে রোগীদের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে ঘিওর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার