ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১২-১১-২০২৬ বিকাল ৫:৪৯
আদিবাসী জাতিসত্তা সমূহের ঐতিহ্যবাহী খাদ্য শামুক -ঝিনুক সংগ্রহে নাটোর জেলার সিংড়া উপজেলা প্রশাসনের বাধা, হুমকি প্রদান  ও জেলে পাঠানোর প্রতিবাদে প্রতিবাদী র‍্যালি,মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রেরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সান্তাল বাইসি, ধামইরহাট পারগানা বাইসি,বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন, আদিবাসী উইমেন্স প্লাটফর্ম ও উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর আয়োজনে  ১১ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিশেষে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন এবং সবশেষে  সংগঠনগুলো তাদের দাবী তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের হাতে হস্তান্তর করেন।  আদিবাসী সান্তাল বাইসির সভাপতি এস সি আলবার্ট সরেন এর সভাপতিত্বে  মানববন্ধনে প্রিতবাদী বক্তব্য প্রদান করেন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, ধামইরহাট পারগানা বাইসির সভাপতি নগেন মুরমু,মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন সভাপতি অমিত পাহান,আদিবাসী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি,উপজেলা আদিবাসী পরিষদ সভাপতি ধীরেন হাসদা,আদিবাসী যুবসংঘ সভাপতি দিনেশ বাস্কে। বক্তাগন নাটোরের সিংড়া উপজেলার আদিবাসীদের জরিমানা ও জেল দেওয়ার ঘটনার প্রতিবাদ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের শাস্তি দাবী করেন এবং ভবিষ্যতে এরুপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ রাখার আহবান জানান। 
 

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার