ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১২-১১-২০২৬ বিকাল ৫:৪৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় কর্তৃক সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মিথিলা সানজিদা সিমি। তিনি “মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স” এর স্বত্বাধিকারী। সম্প্রতি (গত ৪ নভেম্বর) কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আকতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মিথিলাকে এ নিয়োগ দেয়া হয়।

লেহেম্বা ইউনিয়নে নূতন সার ডিলার নিয়োগের খবরে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সার সংগ্রহের ভোগান্তি কমে যাওয়ার পাশাপাশি এখন হাতের কাছেই প্রয়োজনীয় সার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন কৃষকরা। এতদিন এ ইউনিয়নের কৃষকদের সার সংগ্রহ করতে যেতে হতো দুরবর্তী উমরাডাঙ্গী বাজার, গোগর বাজার ও রাণীশংকৈল পৌর শহরে। এতে যাতায়াতে সময় ও অর্থ ব্যয় হতো বেশি। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় সার পাওয়া যেত না। বিশেষ করে বোরো ও আমন মৌসুমে সার সংগ্রহ করতে গিয়ে তাদেরকে বাড়তি ভোগান্তিতে পড়তে হতো। নতুন ডিলার নিয়োগের ফলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।  

স্থানীয় কৃষক ফারুক, হাবিব, রিপা আখতার, সুজন, লেমন বলেন, “আমরা এখন নিজ এলাকা থেকে সহজেই প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবো। এখন আমাদের সময় ও যাতায়াতের টাকা অনেক কম লাগবে।”

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নির্ধারিত নিয়ম অনুযায়ী, সার ডিলারশিপ পরিচালনার জন্য কমপক্ষে ২৫ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন গোডাউন থাকা আবশ্যক। এ হিসেবে ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’ ৫০ মেট্রিক টনেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন একটি গোডাউন প্রস্তুত করেছে। 

মেসার্স চেয়ারম্যান ট্রেডার্সের পক্ষ থেকে জানানো হয়, এলাকার কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করাই তাদের প্রধান লক্ষ্য। সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে প্রয়োজনীয় সার পৌঁছে দেওয়া, বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহ অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কৃষকের দোরগোড়ায় প্রয়োজনীয় কৃষি উপকরণ পৌঁছে দেয়ার এ উদ্যোগকে এলাকাবাসী কৃষি উন্নয়নে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার