ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে বিএনপি ও জনতার আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৬-৮-২০২৪ বিকাল ৭:১০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদ শুনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সাধারন জনতা এবং বিএনপির অঙ্গ সংগঠনসহ সাধারণ জনতা উল্লাস করে বিজয় মিছিল করেছে। গত সোমবার বিকেলে এবং আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলা সদর এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আনন্দ উল্লাস, বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

এসময় সাধারন জনতার পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ মিছিলে লাল সবুজের পতাকা নিয়ে মিছিল করতে দেখা যায়। পরে কাপ্তাই নতুন বাজারে বৃষ্টি উপেক্ষা করে গাড়ির উপর দাঁড়িয়ে সমাবেশে
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ। 

অন্যদিকে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে আনন্দ মিছিল শেষে শহীদ মিনারে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান এবং রাঙামাটি জেলা বিএনপি নেতা দিলদার হোসেন, রহমত উল্লাহ সহ আরো অনেকে। 

এসময় তারা বলেন, এটা জনতার বিজয় আপনারা সকলে শান্ত থাকুন এবং শৃঙ্খলা বজায় রাখুন। এছাড়া সংখ্যালগুদের নিরাপত্তায় সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু