রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
ভোলার চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাসানগঞ্জ গ্রামের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান সেলিম। পরদিন সকালে স্থানীয় লোকজন মফিজের সুপারি বাগানে তাঁর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে তাঁরা স্বজনদের খবর দেন। স্বজনেরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে সেলিম ওই সুপারি বাগানে গেলেন, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন স্বজনেরা।
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত