ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৮-১১-২০২৬ বিকাল ৫:১৭

টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কাজে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে ৩ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা শহরের মেইন রোডে এ সংস্থার জেলা কার্যালয়ে রোববার ৮ নভেম্বর এ অনুষ্ঠানে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ। সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইলের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য নব আলো'র নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. রাশেদ খান মেনন, সাংগঠনিক সম্পাদক খন্দকার নুরুন্নাহার ঝিলু, সদস্য শিওলী, সদস্য রফিক হাসান ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টু সহ অন্যান্য সদস্যগণ। আয়োজকগন জানান, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত