ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-১১-২০২৬ বিকাল ৫:১১

নওগাঁর ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার সুলতান আলম। প্রধান অতিথি ইউএনও কাজী তাহমিনা সারমিন তার বক্তব্যে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন এবং সমিতির সাধারণ সদস্যদের বিশ্বাস রক্ষার আহবান জানান। আরও বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানজালা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, টুটিকাটা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, মঙ্গলখাল সমবায় সমিতির সভাপতি নূর আলম, বড়শিবপুর কোতরাপারা মৎস্যজিবী সমবায় সমিতির সভাপতি আতোয়ার রহমান, প্রত্যাশা কমার্শিয়াল ডেভলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বদিউজ্জামান রেজা ও বন্ধু সমবায় সমিতির সভাপতি আবু রাইহান প্রমুখ। 
আলোচনা শুরুতেই উপজেলা সমবায় অফিসার সুলতান আলম ধামইরহাট উপজেলার ১৫২ টি সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম বিস্তারিত উপস্থাপন করেন। 
আলোচনা শেষে বড়শিবপুর কোতরাপারা মৎস্যজিবী সমবায় সমিতির সভাপতি আতোয়ার রহমান। ধামইরহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত