চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।
দিবসটি উপলক্ষে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে সাধারণ মানুষ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।সমবায় বক্তারা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের আওতায় এনে কার্যক্রম আরও গতিশীল করতে হবে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, নারী ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আব্দুল বারী সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ধীরেন্দ্র নাথ রায়, সমবায় কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বিআরডিবির এআরডিও উম্মে কুলসুমসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সমবায়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত