আন্দোলনে আহতের আর্থিক সহযোগিতা করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল আহত, গুলিবিদ্ধ, নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
আজ বুধবার (০৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল আহত, গুলিবিদ্ধ, নিহতদের আর্থিক সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
তিনি বলেন, প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু ১০ হাজার টাকা প্রদান করা হবে। পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে।
আরও বলা হয়, দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যিনি নিহত অথবা পঙ্গুত্ববরণ করেছেন, এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
আস-সুন্নাহর পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের মোট বাজেট ৫ কোটি টাকা। এই প্রকল্পে আপাতত কোন অর্থ সহায়তা আমরা গ্রহণ করছি না। আমাদের তহবিল শেষ হয়ে গেলে তখন অনুদান গ্রহণের প্রয়োজন হলে আমরা আপনাদের জানাবো।
T.A.S / T.A.S
২০২৬ সালের ঈদুল আজহা কবে?
রিজিকে বরকত লাভে করণীয়
রমজান শেষ হওয়ার আগে যে কাজগুলো করা জরুরি
সদকাতুল ফিতরের প্রয়োজনীয় মাসআলা
সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত
আই নিউজ বিডি কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আপস না করার অঙ্গীকার
অসহায়দের পাশে দিয়ামনি ই কমিউনিকেশন, রমজানে কোরআন ও জায়নামাজ বিতরণ
রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি?
রমজানের শিক্ষা
জুমার দিন যা করলে মিলবে উট কোরবানির সওয়াব
রমজানে কখন সবচেয়ে বেশি দোয়া কবুল হয়
রোজা রেখে ইনজেকশন ব্যবহার