ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সহকর্মীরা পেটালেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপারকে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২৪ বিকাল ৫:২৭

বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজমীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে জেলা পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। এ সময় কর্মরত সাধারণ পুলিশ সদস্যরা তাকে মারধর করেন।
জানা যায়, পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যরা ডিউটি পালনে অনীহা প্রকাশ করেন। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজমী ডিউটি করতে পুলিশ সদস্যদর অনুরোধ করেন। এতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ সদস্যবৃন্দ। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপারের দিকে তেড়ে যান এবং তাকে মারধর করেন। এ সময় আত্মরক্ষার্থে তিনি অস্ত্রাগারে আশ্রয় নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, সারা দেশে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়ছে। দুঃসময়ে অনেক সিনিয়র পুলিশ অফিসার পালিয়ে গেছেন। 
বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় সাধারণ পুলিশ সদস্যরা ডিউটি করতে অনাগ্রহ প্রকাশ করছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিউটি করতে বেশি চাপ প্রদান  করলে কনস্টেবলরা বিদ্রোহ ঘোষণা করেন। এ বিষয়ে পুলিশ লাইন্সে এ কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কিছু বলতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে জানতে পুলিশ সুপার সৈকত শাহিনের মুঠোফানে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

T.A.S / T.A.S

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত