শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী শ্রী শ্রী মেহের কালিবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটেছে। ধর্মীয় আয়োজনের পাশাপাশি কালিবাড়ি সংলগ্ন নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসেছে মাসব্যাপী ঐতিহ্যবাহী কালিবাড়ি মেলা।
এশিয়ার বৃহত্তম কালিবাড়ি হিসেবে পরিচিত এ ধর্মীয় পীঠস্থানে প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পূজার লগ্ন শুরু হয়েছে। চলবে সোমবার (৯নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত।
মাসব্যাপী মেলায় শিশুদের খেলনা, পুতুল, বেলুন ও খেলনা ড্রোনের পাশাপাশি পাহাড়ি অঞ্চল থেকে আসা খাট, আলমারি, সোফা সেট, ডাইনিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পাওয়া যাচ্ছে। এ ছাড়া কাঠ, বাঁশ ও বেতের সামগ্রী, মাছ ধরার সরঞ্জাম, গৃহস্থালি পণ্য, কৃষি উপকরণ, কাঁসা, স্টিল ও কাচের তৈজসপত্র এবং হরেক রকম খাবারের দোকান বসেছে।
পূজায় অংশ নিতে আসা নোয়াখালীর অমল দাস বলেন, শক্তিরূপিণী মঙ্গলময়ী দেবী কালীর পূজা দিতে তিনি প্রতিবছর সপরিবারে এখানে আসেন। নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে আসা লিটন চক্রবর্তী এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আসা হারাধন সূত্রধর জানান, এটি সিদ্ধ পীঠস্থান, যা বাংলাদেশে অদ্বিতীয়।
কালিবাড়ির বাসিন্দা ও শাহরাস্তি প্রেসক্লাবের সহসভাপতি স্বপন কর্মকার মিঠুন বলেন, প্রায় সাত শ বছর আগে ঠাকুর সর্বানন্দ শবদেহের ওপর বসে কালীমাতার সাধনা করেন এবং পৌষ সংক্রান্তির তিথিতে মাতাকে দশ রূপে দর্শন লাভ করেন। এ কারণে স্থানটি দশ মহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান হিসেবে পরিচিত। এখানে মা কালীর কোনো মূর্তি নেই; ভক্তরা জিন বৃক্ষের বেদিতে পূজা দেন।
শ্রী শ্রী মেহের কালিবাড়ি কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার বলেন, তিন শত বছরেরও বেশি সময় ধরে এখানে এ উৎসব পালিত হয়ে আসছে। মাসব্যাপী এ মেলা ধর্মীয় আচারের পাশাপাশি প্রাচীন লোকজ ঐতিহ্য বহন করছে।
এমএসএম / এমএসএম
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে