ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১২:৩৫

দ্বীপাঞ্চলের মানুষের সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কুতুবদিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সার্কেলের (কুমিল্লা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী।

রবিবার (৮ নভেম্বর) তিনি কুতুবদিয়া সফরে এসে বিভিন্ন পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলা মাল্টি-সেক্টর প্রকল্পের আওতায় ‘ঘিলাছড়ি পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম’ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম, নলকূপ ও সুপেয় পানির বিভিন্ন উৎসের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন। দ্বীপাঞ্চলের ভৌগোলিক ও প্রাকৃতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চলমান কাজের অগ্রগতি ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় কুতুবদিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফরহাদ মিয়াসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে কুতুবদিয়ায় আগমন উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কুতুবদিয়ার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হয়। এ সময় ‘বাতিঘরের দ্বীপ কুতুবদিয়ায় আপনাকে জানাই সাদর অভ্যর্থনা, আপনার আগমনে সমৃদ্ধ হোক উন্নয়নের প্রত্যাশা’ স্লোগানে তাঁকে স্বাগত জানানো হয়।

সফরকালে তিনি উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। দ্বীপবাসীর জন্য নিরাপদ সুপেয় পানি সরবরাহ ও জনস্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী সফর শেষে বিকেলে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে কুতুবদিয়া ত্যাগ করেন।

এমএসএম / এমএসএম

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ