ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১২:২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের মধ্য থেকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে বিএনপি।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ সার্চ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে মনপুরা উপজেলার প্রত্যেক ইউনিয়নে দলীয় সমর্থন প্রত্যাশীদের মধ্য থেকে জনপ্রিয়তা ও স্থানীয় গ্রহণযোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ তিনজন চেয়ারম্যান পদপ্রার্থীর নাম সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সুপারিশকৃত প্রার্থীদের নাম ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের কাছে জমা দেওয়া হবে।

মনপুরা উপজেলা সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব সামস উদ্দিন চৌধুরী, জনাব ডা. মো. কামাল উদ্দিন এবং জনাব আব্দুল খালেক সেলিম মোল্লা।

কমিটি সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা ও স্থানীয় গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে প্রার্থী তালিকা প্রস্তুত করবে।

এদিকে বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটি গঠনের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানা গেছে ।

এমএসএম / এমএসএম

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি