ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

পীরগঞ্জে কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমিরঃ ডা. শফিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৮-২০২৪ বিকাল ৬:৪০

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় দলটির পক্ষ থেকে।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল সোয়া ১০টায় জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে অবতরণ করেন জামায়াতের আমির। সেখানে উপস্থিত জনগণের উদ্দেশে বক্তব্য দেন। দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে তাদের প্রতি আহ্বান জানান। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জামায়াতের আমির বলেন, ‘আবু সাঈদ ২য় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক। তাঁকে শ্রদ্ধা জানাতে ও পরিবারের পাশে থাকতে নৈতিক দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। সাঈদ ছাড়াও এ আন্দোলনে আমাদের কলিজার টুকরা যুবসমাজ বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছে। যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা। নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।’

অন্তর্বর্তীকালীন সরকারে জামায়াতের প্রতিনিধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘এই বিপ্লব আমরা করিনি। এ বিপ্লব করেছে যুবসমাজ। কাজেই তাদের সঙ্গে কথা বলে আগামীর কর্মপরিকল্পনা করতে হবে। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি সেটাই করেছেন।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।

T.A.S / T.A.S

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের আলোকবর্তিকা: ভিসি

‘‘দালালদের পিছনে ঘুরবেন না ওইদিন শেষ’’—ভূমি সেবা মেলায় রাণীশংকৈল ইউএনও

ঝিনাইদহে অধিগ্রহণকৃত জমিতে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বারহাট্টায় ইয়াবাসহ আটক-২

গাজীপুরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হবে ২১ মে, জেলা প্রশাসকের উপস্থিতিতে আলোচনা সভা

নাচোলে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউনিয়ায় কোরবানির পশুর বাজার চাঙা, খামারিদের মুখে স্বস্তির হাসি

বড়লেখায় আকিলা ফারহার ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় বোরো মৌসুমের ধান-গম ও চাল সংগ্রহ শুরু

অভয়নগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

ফুলছড়ি উপজেলায় কৃষি, পুষ্টি ও গ্রামীণ অর্থনীতি উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত