ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ৪:৪৮

রবিবারের মতো সোমবারও (২৩ আগস্ট) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৮৬২.৪১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৬০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৮৭.৩২ পয়েন্টে এবং দুই হাজার ৪৫৯.৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ২ হাজার ৭৭৪ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৭ কোটি ৭৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৬টির বা ৪৪.১৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৩টির বা ৪৮.৬৭ শতাংশের এবং ২৭টির বা ৭.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১.৩১ পয়েন্টে। সিএসইতে আজ ৩৩০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

প্রীতি / প্রীতি

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক