ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

চৌগাছায় নিহতদের স্মরনে বৈষম্যবিরোধী ছাত্রদের শোকসভা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৭-৮-২০২৪ রাত ৮:১৮
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দলোনে শহীদদের স্মরনে শোকসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা শোক র‌্যালী ও সভায় অংশ নেয়। বুধবার বিকেলে স্বাধীনতা ভাস্কার্য মোড়ে সমাবেশ পূর্ব শান্তিপূর্ণ র‌্যালী বের হয়। র‌্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভাস্কার্য মোড়ে এসে শেষ হয়।
সেখানে শোকসভায় আলোচনা করেন, শিক্ষার্থী বাসিন আহমেদ, রাশুদের ইসলাম রিতম, আল ইমরান, তাসিন আক্তার, স্বপ্নীল, আজিমুর রহমান সোহান, নয়ন হুসাইন, সাদনান শৌভিক প্রমুখ।
শিক্ষার্থীরা এসময় বলেন, স্বাধীন দেশে আমরা এতোকাল পরাধিন ছিলাম। স্বৈরাশাসক দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের উপর নির্যাতন নিপিড়ন চালিয়েছে। আমরা যখন নায্য দাবি নিয়ে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম ঠিক সেই সময় সরকারের কিছু অতি উৎসাহি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নির্বিচারে আমাদের উপর গুলি চালিয়ে বহু সহপাঠিকে হত্যা করে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের ভাই আবু সাঈদকে পাখির মত গুলি করে হত্যা করে। যা গোটা দেশ বাসিতো বটেই সারা বিশ্বের বিবেকবান মানুষকে স্তম্ভ করেছে। বহু রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধিন দেশ পেয়েছি, এই স্বাধিনতা আমাদেরকে ধরে রাখতে হবে। আগামীতে যারাই দেশের দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবেন তাদেরকে ২০২৪ সালের ৫ আগস্টকে মনে রাখতে হবে।
তারা আরো বলেন, সরকার পতনের পর আমরা লক্ষ করেছি সারা দেশে এক ধরনের অরাজকতা সৃষ্টি করা হয়েছে। যারা এই ধ্বংযজ্ঞের সাথে জড়িত তারা সংযোগ হউন। দেশটি আমাদের সকলের এটি মনে রাখতে হবে।  

এমএসএম / এমএসএম

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা