ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন: পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৬ বিকাল ৫:২১
রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ হোক, গড়ে উঠুক আত্মনির্ভরশীল বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়।
 
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (প্রেমতলী) এর বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। পুষ্টি বৈষম্য দূর করে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পুষ্টির বার্তা পৌঁছে দিতে পারলেই একটি
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. শফিউল ইসলাম, ডা. ফিরোজা পারভিন (শিশু), ডা. মো. মামুন-উর রশিদ (মেডিসিন), ডা. পম্পা চন্দ্র (ত্বক ও যৌন), ডা. শফিউল আজম (সার্জারি), ডা. মো. মুনজুর রহমান সরকার (অর্থোপেডিক্স), ডা. জান্নাতুল ফেরদৌস (গাইনি) এবং আরএমও ডা. ফিরোজা খাতুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নেসা, সহকারী সার্জন ডা. মোহাম্মদ আব্দুল মতিন, ডা. তাসনিয়া হোসেন, ডা. মো. ফাইম ফয়সাল, ডা. মো. তাওহিদ হাসান, ডা. তানজিলা খাতুন, ডা. ফোরহানা কবির, ডা. আবদুল্লাহ আল মুনতাসির ও ডা. মৌমিতা রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
 
উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী সাত দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, পুষ্টি বিষয়ক আলোচনা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা