ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ
নওগাঁর ধামইরহাটে প্রশাসন ও পুলিশ যৌথ অভিযানে ধান ক্ষেতে থেকে বিপুল পরিমান চোলাইমত উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা বসত-বাড়ীতে নয়, ধান ক্ষেতেই জমিয়েছেন মাদকের কারখানা। উপজেলার জাহানপুর ইউনিয়নের ধান ক্ষেতের মাঠে এই ঘটনা ঘটেছে।
উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সূত্র জানায়, জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকার মুকুন্দপুর গ্রামে কামারপাড়ায় স্কুল ও কলেজগামী ছাত্রদের নিকট চোলাই মদ বিক্রয় করা হয় এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
ধামইরহাট খানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দলের তত্বাবধানে অভিযান পরিচালনাকালে ধান ক্ষেত থেকে ৩৫ টি প্লাস্টিকের ড্রাম, ১০ টি প্লাস্টিকের ব্যাগে ও ৫ টি এলুমিনিয়ামের পাত্রভর্তি চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদের পরিমাণ প্রায় ৬৫০০ লিটার। পরে জনসম্মুখে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে মোবাইল কোর্টে উদ্ধারকৃত ৬ হাজার ৫০০ লিটার মদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এমন সফল অভিযানে ইউএনও প্রশান্ত চক্রবর্তী ও ওসি মিন্টু রহমান স্থানীয় সুশিল সমাজের প্রতি সন্তোষ প্রকাশকরেন।
আরমান / আরমান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান