ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে জমি বিরোধে পরিত্যক্ত ঘরে রহস্যজনক আগুন: গ্রেপ্তার এড়াতে নাটকের অভিযোগ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ১২:৪৮

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালুরচর গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচারের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে স্থানীয় সূত্র, জমির কাগজপত্র এবং ভুক্তভোগীদের দাবি—নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার এড়াতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের পুরোনো বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিজেরাই আগুন লাগানোর নাটক সাজিয়েছেন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ মামলার আসামিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম বেপারীর বাড়ির সামনের রাস্তা সংস্কারের সময় আফিজ উদ্দিন তালুকদার পরিবারের জমি থেকে এক্সকাভেটর দিয়ে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ ওঠে। একই সময়ে পাশের ভূমিহীনদের জমিও দখলের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় রাকিব তালুকদার স্থানীয় প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করলে সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম সার্ভেয়ার নিয়ে পরিমাপ করে তালুকদার পরিবারের জমি থেকে মাটি কাটার প্রমাণ পান। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম সালাম বেপারীকে সতর্কও করেছিলেন।

তালুকদার পরিবারের দাবি, সংশ্লিষ্ট জমির সিএস, আরএস ও বিএস খতিয়ান এবং হালনাগাদ খাজনা-খারিজের বৈধ কাগজপত্র ও দখল তাঁদেরই অনুকূলে রয়েছে। বিপরীতে সালাম বেপারী মালিকানা দাবি করলেও কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। পরিবারের অধিকাংশ সদস্য ঢাকা ও প্রবাসে থাকার সুযোগে গত ১৫ অক্টোবর সালাম বেপারী আফিজ উদ্দিন তালুকদার পরিবারের মালিকানাধীন প্রায় ৪৬০ শতক জমিতে জোরপূর্বক হালচাষ করেন। পরদিন ১৬ অক্টোবর দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল ইসাকসহ স্থানীয় পঞ্চায়েত বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলেও সালাম বেপারী কোনো বৈধ দলিল দেখাতে না পারায় পঞ্চায়েত আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।

এদিকে জমি বিরোধের জেরে গত ২১ অক্টোবর সকালে তালুকদার পরিবারের নারীরা অটোরিকশাযোগে যাওয়ার পথে তাঁদের গতিরোধ করে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় ২২ অক্টোবর দাউদকান্দি মডেল থানায় আব্দুস সালাম, মো. আলআমিন, মো. শাহআলম, মো. রুহুল আমিন ও মো. রিপনকে আসামি করে একটি নিয়মিত মামলা (মামলা নং- ৩২) দায়ের করা হয়।

মামলা দায়েরের পর গত ২৩ অক্টোবর রাত ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেলিম আসামিদের ধরতে তাঁদের বাড়িতে অভিযান চালান। তবে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, পুলিশ চলে যাওয়ার পরপরই গভীর রাতে সালাম বেপারীর পুরোনো বাড়ির একটি পরিত্যক্ত ঘরে রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করে তালুকদার পরিবারের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হয়।

তালুকদার পরিবারের অভিযোগ, মারধরের মামলায় গ্রেপ্তার এড়াতে এবং পাল্টা মিথ্যা মামলা দিয়ে ঘায়েল করার হীন উদ্দেশ্যে আসামিরা পরিকল্পিতভাবে নিজেদের পরিত্যক্ত ঘরে আগুন দিয়েছেন। ঘটনার সময় তালুকদার পরিবারের অনেকেই এলাকাতেই ছিলেন না।

এলাকাবাসীর দাবি, কোনো যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে একতরফা প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাঁরা অবিলম্বে জমি বিরোধের স্থায়ী আইনি সমাধান, নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার এবং রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে মূল সত্য উদ্‌ঘাটনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

দেওয়ানগঞ্জে LCS-RRMEP প্রকল্পে নারী কর্মী নিয়োগ দিলেন উপজেলা প্রকৌশলী

লোহাগড়ায় আবাসিক হোটেল থেকে কিশোর-কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম পরিদর্শন

নরসিংদীতে নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার

পটিয়ায় সন্তান প্রসবের এক সপ্তাহ আগে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের অভিযোগ

স্বাধীনতার ৫৫ বছর পরও ঘিওরে নেই হিমাগার: আলু ও সবজি চাষিদের চরম দুর্ভোগ

সিলেটে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার

দাউদকান্দিতে জমি বিরোধে পরিত্যক্ত ঘরে রহস্যজনক আগুন: গ্রেপ্তার এড়াতে নাটকের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের সাথে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

পটিয়ায় প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবে সম্প্রীতির আহ্বান এমপি এনামের

শখের ইনডোর প্লান্টে তানজিলার মাসিক আয় দুই লাখ টাকা

মনিরামপুরে জটিল রোগে আক্রান্ত ১০ রোগীকে ১০ লাখ টাকার অনুদান বিতরণ

কসবায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার