কসবায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। সে পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।
কসবা থানা সুত্রে জানা যায়, শনিবার অভিযুক্ত শামিম মিয়া গোপিনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানের লাইটিংয়ের কাজ করছিলো। বিকেলে কাজ শেষে ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জারসহ ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখে। সে এগুলো দেখতে পেয়ে কৌতুহলবশত সে এটা তুলে নেয়। চার্জার ও গুলি হাতে নিয়ে শামিম মিয়া জয়নগর বাজারে যাওয়ার পর ওই এলাকার বাসিন্দা ছুটিতে বাড়িতে বেড়াতে আসা চট্রগ্রামে আরআরএফ’এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য এগুলো দেখতে পায় । তিনি শামিমের কাছে জানতে চান এগুলো সে কোথায় পেয়েছে।
শামিম মিয়া তখন জানায় খিরনাল এলাকায় ডেকোরেশনের লাইটিংয়ের কাছ শেষে আসার পথে জয়নগর বাজারের পাশে রাস্তায় এগুলো পেয়েছে। তখন মাহমুদুল হাসান ডেকোরেশন শ্রমিক শামিম মিয়াকে কিছু বুঝতে না দিয়ে একটি দোকানে বসিয়ে রেখে জাতীয় জরুরী সেবা ত্রিপল নাইন (৯৯৯) কল দিয়ে বিষয়টি অবহিত করেন। জরুরী সেবা থেকে কসবা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার , কসবা থানা অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম জয়নগর বাজারে গিয়ে একটি চার্জারসহ ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করে এবং অভিযুক্ত শামিম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, উপজেলার জয়নগর এলাকায় নিজ বাড়িতে বেড়াতে আসা চট্রগ্রামে আরআরএফ’এ কর্মরত মাহমুদুল হাসান নামে এক পুলিশ সদস্য অভিযুক্তের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবায় ফোন দেন। জরুরী সেবা থেকে ম্যাসেজ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এগুলো জব্দ করে শামিম মিয়াকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
দেওয়ানগঞ্জে LCS-RRMEP প্রকল্পে নারী কর্মী নিয়োগ দিলেন উপজেলা প্রকৌশলী
লোহাগড়ায় আবাসিক হোটেল থেকে কিশোর-কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম পরিদর্শন
নরসিংদীতে নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার
পটিয়ায় সন্তান প্রসবের এক সপ্তাহ আগে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের অভিযোগ
স্বাধীনতার ৫৫ বছর পরও ঘিওরে নেই হিমাগার: আলু ও সবজি চাষিদের চরম দুর্ভোগ
সিলেটে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার
দাউদকান্দিতে জমি বিরোধে পরিত্যক্ত ঘরে রহস্যজনক আগুন: গ্রেপ্তার এড়াতে নাটকের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের সাথে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়
পটিয়ায় প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবে সম্প্রীতির আহ্বান এমপি এনামের
শখের ইনডোর প্লান্টে তানজিলার মাসিক আয় দুই লাখ টাকা
মনিরামপুরে জটিল রোগে আক্রান্ত ১০ রোগীকে ১০ লাখ টাকার অনুদান বিতরণ