মনিরামপুরে জটিল রোগে আক্রান্ত ১০ রোগীকে ১০ লাখ টাকার অনুদান বিতরণ
যশোরের মনিরামপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যানসারসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১০ জন অসচ্ছল রোগীকে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগীকে এক লাখ টাকা করে চেক প্রদান করা হয়।
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, পক্ষাঘাত (প্যারালাইজড), জন্মগত হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসার সহায়তায় এই আর্থিক অনুদান পেয়েছেন।
শনিবার সকালে পৌরশহরের তাহেরপুর গ্রামে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান মফিজের নিজ বাসভবনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপকারভোগীদের হাতে অনুদানের এসব চেক তুলে দেন মফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুর রহমান বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। সমাজে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাঁর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। জটিল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং তারই ধারাবাহিকতায় এই চেক বিতরণ করা হলো।’ তিনি আরও জানান, ব্যক্তিগত উদ্যোগে মন্ত্রণালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এসব চেক মঞ্জুর হয়ে তাঁর কাছে আসে। তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি সরকারি দপ্তরের বদলে নিজ বাসভবনে ডেকে উপকারভোগীদের হাতে চেকগুলো হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম গাজী, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস আলী, উপজেলা বিএনপির সদস্য উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্য মাহফুজ এবং পৌর ছাত্রদলের সদস্য এনজেল পারভেজ রিফাতসহ স্থানীয় অর্ধশতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
দেওয়ানগঞ্জে LCS-RRMEP প্রকল্পে নারী কর্মী নিয়োগ দিলেন উপজেলা প্রকৌশলী
লোহাগড়ায় আবাসিক হোটেল থেকে কিশোর-কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম পরিদর্শন
নরসিংদীতে নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার
পটিয়ায় সন্তান প্রসবের এক সপ্তাহ আগে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের অভিযোগ
স্বাধীনতার ৫৫ বছর পরও ঘিওরে নেই হিমাগার: আলু ও সবজি চাষিদের চরম দুর্ভোগ
সিলেটে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার
দাউদকান্দিতে জমি বিরোধে পরিত্যক্ত ঘরে রহস্যজনক আগুন: গ্রেপ্তার এড়াতে নাটকের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের সাথে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়
পটিয়ায় প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবে সম্প্রীতির আহ্বান এমপি এনামের
শখের ইনডোর প্লান্টে তানজিলার মাসিক আয় দুই লাখ টাকা
মনিরামপুরে জটিল রোগে আক্রান্ত ১০ রোগীকে ১০ লাখ টাকার অনুদান বিতরণ