ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পটিয়ায় সন্তান প্রসবের এক সপ্তাহ আগে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের অভিযোগ


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ১:৫

চট্টগ্রামের পটিয়ায় সন্তান প্রসবের সম্ভাব্য সময়ের মাত্র এক সপ্তাহ আগে তানিয়া কামাল নিহাত নামের এক পূর্ণ অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই গ্রামের মুনাফ হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত তানিয়া কামাল নিহাত উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার বাসিন্দা। স্বজনদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকের নির্ধারিত সম্ভাব্য তারিখ অনুযায়ী আর মাত্র এক সপ্তাহ পরেই তাঁর কোলজুড়ে সন্তান আসার কথা ছিল। মৃত্যুর পর তাঁর গলায় আঘাতের স্পষ্ট দাগ দেখতে পেয়েছেন পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় ১০ মাস আগে চরকানাই গ্রামের নুরুদ্দীনের সঙ্গে পারিবারিকভাবে নিহাতের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় ও যৌতুক নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল। বিরোধের মাত্রা বাড়লে নিহাতের পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় ইতিপূর্বে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। পারিবারিক অশান্তি ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে অধিকাংশ সময় বাবার বাড়িতেই অবস্থান করতেন নিহাত। সম্প্রতি স্বামীর বিশেষ অনুরোধে কয়েক দিনের জন্য শ্বশুরবাড়িতে যান তিনি। সোমবার তাঁর পুনরায় বাবার বাড়িতে ফিরে আসার কথা থাকলেও ভোররাতে স্বজনেরা তাঁর মৃত্যুর দুঃসংবাদ পান।

নিহতের মামা মোহাম্মদ মনির জানান, পারিবারিক বিরোধ ও কলহ নিরসনে এর আগে একাধিকবার স্থানীয়ভাবে বিচার-সালিশ হয়েছে। নিহাতের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে তাঁর মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এমনকি বিগত কোরবানির ঈদে গরু দেওয়াসহ নানা অনৈতিক দাবি তুলে প্রায়ই তাঁকে চাপ দেওয়া হতো। তাঁর দাবি, পরিকল্পিতভাবে নিহাতকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। সুরতহালে তাঁর গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দেওয়ানগঞ্জে LCS-RRMEP প্রকল্পে নারী কর্মী নিয়োগ দিলেন উপজেলা প্রকৌশলী

লোহাগড়ায় আবাসিক হোটেল থেকে কিশোর-কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম পরিদর্শন

নরসিংদীতে নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার

পটিয়ায় সন্তান প্রসবের এক সপ্তাহ আগে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের অভিযোগ

স্বাধীনতার ৫৫ বছর পরও ঘিওরে নেই হিমাগার: আলু ও সবজি চাষিদের চরম দুর্ভোগ

সিলেটে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার

দাউদকান্দিতে জমি বিরোধে পরিত্যক্ত ঘরে রহস্যজনক আগুন: গ্রেপ্তার এড়াতে নাটকের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের সাথে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

পটিয়ায় প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবে সম্প্রীতির আহ্বান এমপি এনামের

শখের ইনডোর প্লান্টে তানজিলার মাসিক আয় দুই লাখ টাকা

মনিরামপুরে জটিল রোগে আক্রান্ত ১০ রোগীকে ১০ লাখ টাকার অনুদান বিতরণ

কসবায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার