ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের সাথে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ১২:৪৮

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের সমর্থনে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখা।

রবিবার (২৫ অক্টোবর ২০২৬) রাত ৮টায় শহরের জে.আর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি শামসুজ্জোহা ডন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিউর ফারুক রুমেল চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনের সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক নাজিমউদ্দিন মাহেল।

মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। হলরুমে স্বাস্থ্য খাতের বিপুলসংখ্যক নারী ও পুরুষ কর্মীর সমাগম ঘটে।

সভায় বক্তারা স্থানীয় স্বাস্থ্য খাতের নানা সংকট ও বিদ্যমান জটিলতা তুলে ধরে বলেন, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং একটি জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে আসন্ন উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় অত্যন্ত জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ ক্লিনিক ও ডায়াগনস্টিক খাতের যৌক্তিক সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। এ সময় তিনি আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠাতব্য উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

দেওয়ানগঞ্জে LCS-RRMEP প্রকল্পে নারী কর্মী নিয়োগ দিলেন উপজেলা প্রকৌশলী

লোহাগড়ায় আবাসিক হোটেল থেকে কিশোর-কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম পরিদর্শন

নরসিংদীতে নারী বাসযাত্রীর কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার

পটিয়ায় সন্তান প্রসবের এক সপ্তাহ আগে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের অভিযোগ

স্বাধীনতার ৫৫ বছর পরও ঘিওরে নেই হিমাগার: আলু ও সবজি চাষিদের চরম দুর্ভোগ

সিলেটে একদিনে তিনজনের মরদেহ উদ্ধার

দাউদকান্দিতে জমি বিরোধে পরিত্যক্ত ঘরে রহস্যজনক আগুন: গ্রেপ্তার এড়াতে নাটকের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের সাথে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

পটিয়ায় প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসবে সম্প্রীতির আহ্বান এমপি এনামের

শখের ইনডোর প্লান্টে তানজিলার মাসিক আয় দুই লাখ টাকা

মনিরামপুরে জটিল রোগে আক্রান্ত ১০ রোগীকে ১০ লাখ টাকার অনুদান বিতরণ

কসবায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার