ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৬ বিকাল ৫:৩০

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন এর  নাগেরচর গ্রামের শাহজালাল (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নাগেরচর গ্রামে লিটন মিয়ার পুকুরপাড়ের একটি কাঁঠালগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহজালাল ওই গ্রামের নাসির উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, চার বোনের পর শাহজালাল ছিলেন মা-বাবার একমাত্র ছেলে। জীবিকার তাগিদে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। তবে উপার্জিত অর্থের একটি বড় অংশ তিনি মাদক সেবনে ব্যয় করতেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানায়, শাহজালাল একাধিক বিয়ে করলেও তার কোনো সংসার স্থায়ী হয়নি; পারিবারিক অশান্তি ছিল নিত্যদিনের ঘটনা। ঘটনার আগের দিন অটোরিকশা বিক্রি করা নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার  বাকবিতণ্ডা হওয়ার পরে ঘর থেকে বেরিয়ে যায়। পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। সকালে লোকজনের কাছে শুনতে পারে পুকুর পাড়ের  কাঁঠাল গাছের সাথে ঝুলে আছে।  পরিবারের সদস্যদের ধারণা ওই ঘটনার জেরে অভিমানে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।​শাহজালাল মাদকাসক্ত হওয়ায় তার নানা কর্মকাণ্ড নিয়ে এলাকায় বেশ বিতর্ক ছিল।

এ বিষয়ে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল্লাহ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত