ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প


জামিল আহমেদ photo জামিল আহমেদ
প্রকাশিত: ২৩-৪-২০২৬ রাত ৮:৩৬

কৃষি সমৃদ্ধি—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরের বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় ২নং বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া ব্লকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ ফারজানা মৌসুমী। তিনি তার বক্তব্যে বলেন, আগে মালচিং পদ্ধতিতে শসা চাষ তেমন প্রচলিত ছিল না। কিন্তু বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক মালচিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে, যা চাষে খরচ কমিয়ে উৎপাদন ও লাভ বৃদ্ধি করছে। কৃষকদের এ পদ্ধতি গ্রহণে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে বলেও তিনি জানান।
উপজেলা কৃষি উপসহকারী মোঃ আরাফাত বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তুলছেন। সেই জ্ঞান মাঠপর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে মালচিং পদ্ধতিতে শসা, চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তিনি আরও বলেন, কৃষকদের পাশে থেকে আধুনিক কৃষি প্রযুক্তি বাস্তবায়নে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ সুজন। মাঠ দিবসে মালচিং পদ্ধতিতে প্রদর্শনী শসা চাষি মোঃ ইয়াসিন আরাফাত তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, চর প্রকল্পের আওতায় এক বিঘা জমিতে প্রায় ২০ হাজার টাকা খরচ করে শসা চাষ করেছি। এতে প্রায় ৮০ হাজার টাকা লাভ হয়েছে, যা আমার জন্য অত্যন্ত খুশি । তিনি কৃষি অফিসের সহায়তা ও উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শকে তার সফলতার মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোতালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মোঃ শেখ ফরিদ, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেলাল এবং ২নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তি।
এছাড়াও স্থানীয় কৃষক-কৃষাণীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মাঠ দিবসে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে মালচিং পদ্ধতিতে শসা চাষের সফলতা কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়