দুমকিতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপির উদ্যোগে দেশব্যাপী চলমান পরিস্থিতি নিয়ে দলীয় নেতা কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠন,শুশীল সমাজ, দুমকি থানার পুলিশ, ব্যবসায়ী সংগঠন, হিন্দু সম্প্রদায় ও উপজেলা প্রশাসনের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা করেছেন।
বুধবার (৭আগস্ট) বিকাল ৫টায় উপজেলার আল মামুন সুপার মার্কেট চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান। দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, দুমকি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহ জালাল, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মাহাবুব হোসেন, এবি পার্টির প্রতিনিধি ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তাগন দেশের চলমান পরিস্থিতি, হিংসা হানাহানি, যাতে কেহ অন্যায় ভাবে হয়রানির শিকার না হয় , নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে আহ্বান জানান। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে নেতৃবৃন্দ সন্ধ্যা ৭টায় দুমকি থানা পুলিশ, রাত ৮টায় নতুন বাজার ব্যবসায়ী সমিতি, রাত ৯টায় পীরতলা বাজার ব্যবসায়ী সমিতি, রাত ১০টায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বৃহস্পতিবার বেলা ১১টায় দুমকি উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় করেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন