ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

'আমি এখনো পদত্যাগের সিদ্ধান্ত নেইনিঃ ইবি ভিসি


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ১২:৫৩

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সরকারের পতন হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগও করেছেন। তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানিয়েছেন, তিনি এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি।বুধবার (৭ আগস্ট) বিকেলে ইবি উপাচার্যের মোবাইল নম্বরে কল করা হলে তিনি রিসিভ করে এ কথা বলেন।ড. সালাম বলেন, ‘আমি চিকিৎসার জন্য ঢাকা এসেছি। আমাকে উপাচার্য পদ থেকে পদত্যাগের জন্য বাধ্য করা হয়নি। আমার কাছে যদি মনে হয় আমার থাকা উচিত নয়, নিজে থেকেই থাকব না।’এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ইবিতে যোগ দেন ড. আবদুস সালাম। আগামী সেপ্টেম্বর মাসে তার নির্ধারিত চার বছর মেয়াদ শেষ হবে।এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের আগেই পদত্যাগ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূইয়া। মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯ টার পর পদত্যাগপত্র জমা দেন তিনি।অন্যদিকে বুধবার পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।প্রসঙ্গত সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ভিসিদের পদত্যাগের  হিড়িক পড়েছে। 

এমএসএম / এমএসএম

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ