ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে আওয়ামীলীগ নেতার দখল করা মসজিদের দোকান ঘর উদ্ধার


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৩:৩৭

নোয়াখালী সুবর্ণচরে  দীর্ঘ ১৫ বছর ধরে দখলে থাকা মসজিদের দোকান  ঘর উদ্ধার করেছে মসজিদ কমিটি।ঘটনাটি ঘটে ৭ জুলাই বুধবার বেলা ১১ টায় চর জুবিলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর কচ্চপিয়া গ্রামের মালেক মার্কেটে।

অভিযোগ পেয়ে স্বরজমিনে গেলে আব্দু্স সালাম জামে মসজিদের সাধারন সম্পাদক মান্নান বলেন ২০২৫ সালে স্খানীয় দানশীল আব্দুর রহমান  সেখানে একটি মসজিদের জন্য ১৬ ডিসিমেল জায়গা দান করেন দানকৃত জমিতে হুজুরদের বেতন দেয়ার জন্য দুইটি দোকান ঘর নির্মাণ করা হয়, ২০০৬ সালে দুইটি দোকান ভাড়া দেন ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলা উদ্দিনের নিকটন সে থেকে ৩ বছর ভাড়া প্রদান করেন আলা উদ্দিন ২০০৮ সালে আওয়ামলীগ সরকার ক্ষমতায় এলে ২০০৯ সাল থেকে ক্ষতার প্রভাব দেখিয়ে মসজিদের দোকানের ভাড়া বন্ধ করে দেন। অনেক চেষ্টা করেও তাকে বের করতে ব্যার্থ হন মসজিদ কমিটি। 
৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আলা উদ্দিন পালিয়ে যায়। ৬ আগস্ট মসজিদ কমিটি দোকানের মালামাল বের করে তাদের পরিবারকে বুঝিয়ে দেন এবং অন্য লোকের কাছে ঘর দুইটি ভাড়া দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। 

অভিযুক্ত আলা উদ্দিন বলেন, দোকান দুইটি আমি কিনে নিয়েছি,  সরকার ক্ষমতা থেকে বদল হবার পরেই মসজিদ কমিটি আমার মালামাল বের করে দোকান দখল করে নেন। এবং দোকানের মালামাল লুট করেন। তার অভিযোগের ভিত্তিতে তার নিজ বাড়ীতে গেলে দোকানের মালামাল তার বাড়ীতে দেখতে পাওয়া যায়। দোকানের মালামাল তার ভাইয়েরা বাড়ীতে রেখেছেন। 

এলাকাবাসী বলেন, আওয়ামিলীগ সরকার ক্ষমতায় আসার পর দোকান গুলোর ভাড়া বন্ধ করে দেন আলা উদ্দিন,  এ দুইটি দোকানের ভাড়া দিয়ে ইমামের বেতন দেয়া হতো দীর্ঘ ১৫ বছর আলা উদ্দিন কোন ভাড়া দেন নি। 

এমএসএম / এমএসএম

ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান

রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম

শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ