ঢাকা বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কুমিল্লা-৯ আসন, আবুল কালামকে মন্ত্রী চান ২ উপজেলাবাসী


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৫-২-২০২৬ বিকাল ৬:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ-সদস্য আবুল কালামকে মন্ত্রী হিসাবে দেখতে চান দুই উপজেলাবাসী। নির্বাচনে ১ লাখ ৭০ হাজার ০০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তার নিকটতম প্রার্থী জামায়াতের ড. একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট। অর্থাৎ বিএনপি প্রার্থী আবুল কালাম ৫১ হাজার ০৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ ফলাফলে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলায় ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।  স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান অগ্রগতির জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই তারা মনে করছেন, আবুল কালাম মন্ত্রী হলে এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। 
রনুচোঁ গ্রামের বাসিন্দা কৃষক সুরুজ মিয়া বলেন, আমরা কাজ করে পেট চালাই, সেই সাথে ধান চাষ করে বাঁচি। আমাদের কথা শুনার জন্য এবং আমাদের এলাকার উন্নয়নের জন্য শক্ত অবস্থান দরকার। তাই আমরা চাই যেন আবুল কালাম ভাই আমাদের মন্ত্রী হন।’
লাকসাম উপজেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম বলেন,‘ক্লিন ইমেজের একজন সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তি যদি মন্ত্রিসভায় স্থান পান, তাহলে সরকার ও জনগণের মাঝে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে ইতিবাচক পরিবর্তন আসবে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু বলেন, ‘এতো বড় ব্যবধানে জয়লাভ করা মানে জনগণের প্রত্যাশাও অনেক বড়। লাকসাম ও মনোহরগঞ্জ ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে উন্নয়নের জন্য আলাদা নজর দেওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি, তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।’
উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক বলেন, ‘আবুল কালাম একজন পরীক্ষিত নেতা। তিনি এলাকায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন। এছাড়া কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। লাকসাম ও মনোহরগঞ্জবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও কাজ করার সুযোগ রয়েছে। আবুল কালাম ভাই মন্ত্রী হলে এসব খাতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া সহজ হবে।’মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলন বলেন, ‘লাকসাম ও মনোহরগঞ্জের মানুষ তাদের ভোটের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। সব সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন।
আমরা দলীয়ভাবে আশা করছি, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে। এতে লাকসাম ও মনোহরগঞ্জ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

এমএসএম / এমএসএম

বগুড়ায় অবৈধ কারখানা থেকে ৬৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ

জ্বালানি তেলের সংকটে বিপাকে জেলে, বরগুনায় মানববন্ধন

গোপালগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নীতিমালা বিষয়ক আলোচনা সভা

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী ইশরাক

চাঁদপুরে দীপু মনিকে শোন অ্যারেস্ট দেখানো হলো তিন মামলায়

জলাবদ্ধতামুক্ত আধুনিক নগরীর স্বপ্ন: দীর্ঘদিনের দাবি মেটাতে মাঠে গাসিক প্রশাসক

সাবধান" ঝুঁকিপূর্ণ সেতু আতঙ্কিত চালক যাত্রী

সিংড়ার হাইটেক পার্ক পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী ইশরাক

কটিয়াদীতে মাদক সম্রাট সাইফুলসহ ৩ জনের আস্তানা গুঁড়িয়ে দিল অতিষ্ঠ যুবসমাজ

ভোলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, ৯৯৯-এ ফোনে পুলিশের উদ্ধার

দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই: মঞ্জু

যুবসমাজকে বইমুখী করতে গ্রামে গন পাঠাগার উদ্বোধন