বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা
যশোরের অভয়নগরে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় অন্তর বিশ্বাস (৩০) নামে এক যুবক নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধোপাদী গ্রামের নতুনবাজার হাড়িভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। অন্তর বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ট্রাকের হেলপার। প্রায় দুই মাস আগে তিনি অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাসায় ওঠেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধোপাদী গ্রামের হাড়িভাঙা এলাকার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। এর পরপরই তিনি ক্ষুব্ধ হয়ে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
সহকর্মী ট্রাকচালক সোহাগ হোসেন জানান, অন্তর দীর্ঘদিন ধরে তার ট্রাকে হেলপার হিসেবে কাজ করতেন। প্রেমের বিষয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয়রা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, মধ্যরাতে দগ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে রেফার করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস