ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বোদা-দেবীগঞ্জের মানুষ


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ৪:৪৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ টি আসনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের দারপ্রান্তে। ইতিমধ্যে মন্ত্রীসভা গঠনের প্রস্ততিও শুরু করেছে বিএনপির র্শীষ নেতৃবৃন্দ। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রায় ৪৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে ফরহাদ হোসেন আজাদ। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পঞ্চগড়-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়া সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ কে এবার মন্ত্রী হিসেবে দেখতে চায় “বোদা-দেবীগঞ্জ” দুই উপজেলাবাসী। তাদের দাবী এই আসন থেকে স্বাধীনতার পর ৫৪ বছরে বিএনপি একাধিকবার নির্বাচিত প্রার্থী পেলেও বিএনপি থেকে কোন মন্ত্রী পায়নি এই আসন। সর্বস্থরের মানুষের প্রাণের দাবী পঞ্চগড়-২ আসনে থেকে যেন ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী করা হোক। নিজ নির্বাচনী ভোটার ও সাধারণ মানুষের দাবী ফরহাদ হোসেন আজাদ প্রায় ৪০ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে কেন্দ্রীয় নেতা হয়েছে এবং ফ্যাসিষ্ট আমলে অন্যায় ও জুলুম সহ্য করে লড়াই সংগ্রাম করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তাই তাকে বিএনপির মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদানে জোড়ালো দাবী জানান। 
নির্বাচন চলাকালীন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জনসভায় বোদা-দেবীগঞ্জ বাসীকে ফরহাদ হোসেন আজাদকে নির্বাচনে জয়ী করার দায়িত্ব দিয়ে বলেন, আপনারা ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে নির্বাচিত করলে আমি কথা দিচ্ছি তাকে মন্ত্রী করার দায়িত্ব আমি নিচ্ছি। তাই এই এলাকার মানুষ প্রায় ৪৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী করে ব্যাপক আশাবাদী ফরহাদ হোসেন আজাদ কে মন্ত্রী করা হবে। মহাসচিব তার দেয়া প্রতিশ্রুতি রাখবেন। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের মোট ভোটার সংখ্যা  প্রায় ৪ লক্ষ ১৭ এর মধ্যে নির্বাচনে তিনি ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। তার নিকটতম প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা  প্রার্থী সফিউল আলম ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। এ ফলাফলে বোদা-দেবীগঞ্জ উপজেলার পুরো এলাকায় ব্যাপক আনন্দ-উল্লাস বিরাজ করছে। এলাকাবাসীর বিশ্বাস ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হবে। 
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে ফরহাদ হোসেন আজাদ একজন সৎ ও নীতিবান মানুষ। বিগত সময়ে তিনি দলের দায়িত্ব সফলভাবে পালন করেছেন এবং ফ্যাসিষ্ট আমলে দেশের ক্লান্তিলগ্নে অসামান্য ভুমিকা রেখেছেন। উপজেলার আইনশৃঙ্খলা ও জণকল্যাণের স্বার্থে, এলাকার উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী করা হোক এটাই পঞ্চগড়-২ আসানের মানুষের দাবি।  
পাঁচপীর ইউনিয়নের বাসিন্দা শৈলেন চন্দ্র বলেন বলেন, জনগণের বিপুল সমর্থন প্রমাণ করে ফরহাদ হোসেন আজাদের প্রতি মানুষের আস্থা কতটা দৃঢ়। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। আমরা আশা করি, তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এ অঞ্চলের মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও কাজ করার সুযোগ রয়েছে। আজাদ ভাই মন্ত্রী হলে এসব খাতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া সহজ হবে।

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি