ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত, আহত ১


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ৪:২০

চাঁদপুরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও মাছবহনকারী সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে শহরের ওয়্যারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ভ্যানগাড়ি ও মাছবহনকারী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক বশির (৪০) গুরুতর আহত হন। স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় তিনটি সেলাই লেগেছে বলে জানা গেছে। বশির কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের রসুপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলমাস। দুর্ঘটনায় সিএনজির যাত্রী কামাল হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু হানিফ।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল হাসান চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রথমে হাসপাতালে রাখা হয়। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ