ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আওয়ামীলীগ কে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোকঃ দুলু


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৩:৪৬

বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রীর এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রথম স্বাধীনতার জন্য যদি জামায়াকে নিষিদ্ধ করা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় স্বাধীনতার জন্য আওয়ামীলীগকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক।

বৃহস্পতিবার(৮ আগস্ট) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে জেলা বিএনপির আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির নেতা রুহুল কুদুস তালুকদার দুলু বলেন, গত সাড়ে ১৫ বছর নাটোরের মানুষ কথা বলতে পারেনি। নাটোরের সন্ত্রাসী আওয়ামীলীগ ধ্বংস হয়েছে। শেখ হাসিনা আওয়ামীলীগকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেল। ভোটারবিহীন সন্ত্রাসীদের হাসিনা এমপি বানিয়ে ছিল, তাদের কেও বিপদে রেখে গেছেন। এসব এমপিরা জনগণের টাকা মেরে বিশাল অট্রোলিকা বানিয়েছে। বিদেশে বাড়ি করেছে, তারা আজ দেশ থেকে পালিয়েছে।

দুলু বলেন, ১৫ বছর ধরে আমার ব্যাংক একাউন্ট বন্ধ করে রেখেছে। আমি টাকা তুলতে পারি না, খরচ করতে পারি না। আমার নাটোরের মানুষ আমাকে চাল পাঠায়, মাছ পাঠায়, সবজি পাঠায় তা দিয়ে আমার চলে। আমি শেষ করতে পারি না। আর তারা সাধারণ মানুষের কাছ থেকে লুট করা টাকা, চাকরি দেওয়ার নামে মেথরের টাকা, শিক্ষক নিয়োগের টাকা, জমির টাকা, চাঁদা তুলে টাকা নিয়ে বিদেশে বাড়ি কিনে। আমি বাবার জমিতে এমপি থাকা সময় সামান্য তিনতলার একটি বাড়ি বানিয়েছি।দুলু আরও বলেন, যতদিন পর্যন্ত দেশের স্বাভাবিক অবস্থা না ফিরবে আপনারা নেতাকর্মী মাঠে থাকবেন। নাটোরের কোনো মানুষের ওপর যেন নির্যাতন, অন্যায়, তাদের বাড়িঘর লুটপাট না হয় সেজন্য সজাগ থাকবেন। আমার নেতাকর্মীরা আপনারা হিন্দু ভাইদের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য তাদের পাশে থাকবেন।

নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়া, জেলা বিএনপির অন্যতম সদস্য সাবিনা ইয়াসমিন ছবি।এছাড়াও উপস্থিত ছিলেন-সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর পৌর সভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,

নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি,যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত