ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

স্বজনদের সঙ্গে কথা বলছিলো ভিডিও কলে, সেই ভিডিও নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৪:৪৪

শেখ হাসিনা সরকার পতনের পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক যুবক ভিডিও কলে কথা বলেছিলেন তার ভারতীয় এক স্বজনের সঙ্গে। সেই কথার রেকর্ড বিকৃত করে ভারতীয় এক গণমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে এমন অভিযোগ তুলেন হিরেন চন্দ্র রায় (৩৫) নামে ওই যুবকের পরিবার।হিরেন রায়ের বাড়ি দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরামপুর প্রগতিপাড়ায়। তার বাবার নাম বসন্তকুমার রায়। এর আগে, গত বুধবার (৭ আগষ্ট) ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলায় (R. BANGLA) ভিডিওটি প্রকাশ হয়। সেখানে তুলে ধরা হয়, হিরেন বাংলাদেশ থেকে বলছে- তাদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হচ্ছে। এ অবস্থায় পরিবার নিয়ে খুব বিপদে আছে তারা।
এদিকে, এমন ভিত্তিহীন খবর প্রকাশের পর ক্ষোভ ঝেড়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনই। খবরটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।
হিরেনের ভাই খগেশ্বর রায় বলেন, আমার ভাই মানসিক বিকারগ্রস্ত। ভিডিও কলে ভারতীয় এক আত্মীয়ের সঙ্গে কথা বলেছে কিন্তু সেই কথাটা খবরে যাবে আমরা ভাবিনি, তাও আবার বিকৃতভাবে উপস্থাপন করে। এমন খবরের নিন্দা জানাই।
হিরেনের সত্তরোর্ধ বাবা বসন্ত কুমার বলেন, আমার পূর্ব পুরুষের সূত্র এখানে বসবাস করছি, কখনো আমাদের ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি হয়নি। কারো সঙ্গে বিরোধও তৈরি হয়নি। এখন যা প্রচার হচ্ছে সবই গুজব।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে