ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আক্কেলপুরে সংখ্যালঘুদের সাথে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের মতবিনিময়


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৪:৪৭

জয়পুরহাটের আক্কেলপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে মন্দির প্রাঙ্গনে গিয়ে তাদের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। এসময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ^াস দেওয়া হয়। একইসাথে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহব্বান জানিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আক্কেলপুর পৌর এলাকার দুটি মন্দির পরিদর্শন করেছেন এবং তাদের সাথে চলমান পরিস্থিতি ও সমস্যার বিষয়ে কথা বলেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট আর্মি ক্যাম্পে অবস্থানরত ৩৯ বাংলাদেশ ইনফ্যান্ট্্ির রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জোবায়ের সফিক , এসইউপি, পিএসসি, এডজুটেন্ট ক্যাপ্টেন মো: আব্দুল মুমিন, উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম প্রমুখ। 
অপরদিকে সকাল থেকে আক্কেলপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছনতা অভিযান পরিচালনা করেছেন ছাত্র-ছাত্রীরা। একইসাথে যানজট নিরসনের প্রচেষ্টাসহ ট্রাফিক আইন মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক মাহফুজ আহম্মেদ বলেন, আমরা আক্কেলপুরকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি এবং ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রন করছি ও সবাইকে সচেতন করছি। আমাদের প্রত্যেকের চাওয়া আক্কেলপুর তথা পুরো দেশ যেন ভালো থাকে।   
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আক্কেলপুরের সমন্বয়কসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে কথা হয়েছে। ছাত্র-ছাত্রীরা সহিংসতা রোধে কাজ করার পাশাপাশি আজকে পরিষ্কার পরিচ্ছনতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। আমি তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। একইসাথে এই আক্কেলপুরে সংখ্যালঘু যারা আছে ও তাদের উপাসনালয় আছে সেখানে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন গিয়ে তাদের খোঁজখবর নিয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় তাদের উপর কোন হামলা হয়নি। আশা  করছি আক্কেলপুরে এই ধরণের কোন ঘটনা ঘটবেনা। উপজেলা প্রাশসন সর্বদা সকলের পাশে রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জোবায়ের সফিক জানান, চলমান পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে সকলকে একযোগে কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সমাজের সকল ধর্মালম্বিদের সম্প্রীতি বজায় রেখে সুশৃঙ্খল হয়ে বসবাস করার আহব্বান করা হচ্ছে। সামাজিক নিরাপত্তায় সেনাবাহিনী সবসময় জনগণের সাথে থাকবে। 

এমএসএম / এমএসএম

ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিশ্বের ৬ দেশের ক্কারীদের অংশগ্রহনে পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত

রায় বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেউতান বিল দখল হস্তান্তরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান

রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

বরগুনায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুরে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

নড়াইলে জোরপূর্বক জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

বারহাট্টায় শুকনো প্রায় জলাশয়ে মাছ ধরার ধুম

শেরপুরে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জকিগঞ্জে বিজিবির বিশেষ অভিযান: ১২ লাখ টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ